ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত হলেন ৭১ শিক্ষক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৭১ শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর এই শিক্ষকদের এমপিওভুক্তির তালিকা প্রকাশ হয়। তবে চলতি মাস থেকেই তাদের এমপিও কার্যকর হবে।
এমপিওভুক্ত এসব শিক্ষকের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৫ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫৬ জন শিক্ষক রয়েছেন।
জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৬ষ্ঠ সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত ২৩ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক দুইটি আদেশ জারি করা হয়।
গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৭১ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
এমপিওভুক্ত হওয়া ৭১ শিক্ষকের তালিকা