ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ
বাংলাদেশের লক্ষ্য ফাইনাল

Link Copied!

Bangabandhu-Cup Logoস্পোর্টস ডেস্ক : গ্রুপিং সম্পর্কে আগেই আভাস পাওয়া গিয়েছিল। বাস্তবে তাই হয়েছে। তবে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হবে ঢাকায় না সিলেটে, তা নিয়ে ছিল সংশয়। তবে আজ (বৃহস্পতিবার) তা পরিস্কার হয়েছে। আগামী ২৯ জানুয়ারী সিলেটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে ছয় জাতির বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের।
আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-মন্ত্রী ও বাফুফের সহ-সভাপতি আরিক খান জয়, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদিসহ টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার চ্যানেল নাইনের কর্মকর্তারা।
স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রপে। সঙ্গী বাকি দুই দল মালয়েশিয়া এবং শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, বাহরাইন এবং সিঙ্গাপুর। সিলেটে অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচ ও একটি সেমিফাইনাল।
Bangabandhu-Cup-logo 2বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আট ফেব্রুয়ারী। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল চ্যানেল নাইন।
ছয় জাতির আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য কি, এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। তবে বাস্তব অর্থে তা কঠিনই। সেমিফাইনাল পর্যন্ত যেতেই হবে। তখন লক্ষ্য হবে, অবশ্যই ফাইনাল’।
দেশে বিরাজমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্তিতি টুর্নামেন্টের উপর কোন প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেন, ‘অবশ্যই না। কোন সমস্যা হবে না। এখন পর্যন্ত কোন দল এই বিষয় নিয়ে কোন অভিযোগ করেনি। আর টুর্নামেন্ট চলাকালীন প্রত্যেক দলকে বাড়তি নিরাপত্তা দেয়া হবে’।
লোগো উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্টের ফিকশ্চার ঘোষণার কথা থাকলেও তা করা হয়নি। ফিকশ্চার ও প্রাইজমানি সংক্রান্ত তথ্য দু-একদিনের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বাফুফে।