ঢাকাTuesday , 24 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবি ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

দৈনিক পাঞ্জেরী
September 24, 2019 10:49 pm
Link Copied!

সাভার সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মাতক (সম্মান) ২০১৯-২০ সেশনের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ (এ ইউনিট) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এইচ ইউনিট) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান।
আবু হাসান জানান, এ বছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে (এ ইউনিট) ৪১০টি আসনের বিপরীতে মোট ৬২ হাজার ৭৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট ৯টি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (এইচ ইউনিট) ৫৬টি আসনের বিপরীতে ১৭ হাজার ১৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাশ মার্ক পান ৭ হাজার ৩১৪ জন শিক্ষার্থী। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার মোট ৪৩ শতাংশ।
পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয় বলে জানান আবু হাসান।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য, সূচি এবং ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ju-admission.org এ দেয়া হয়েছে। এ ছাড়া রেজাল্ট পাওয়া যাবে https://ju-admission.org/apply/result । এই ওয়েব সাইট থেকে।
‘এ’ ইউনিটে ছেলেদের রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন। এবং মেয়েদের রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন।
‘এইচ’ ইউনিটে ছেলেদের রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন। এবং মেয়েদের রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন।