ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াল মাদ্রিদও চায় মেসিকে!

Link Copied!

messi-ronaldoস্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত তাহলে গুঞ্জনই সত্যি হতে চলল! মেসিকে কেনার দৌড়ে এবার কী তবে যোগ দিল রিয়াল মাদ্রিদও! প্রশ্নটার উত্তর সরাসরি এখনও দেওয়া সম্ভব নয়। তবে পরিস্থিতি যেদিকে গড়াল, তাতে বলা যায়, মেসিকে পেতে চায় এখন বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
অন্ততঃ লজ ব্লাঙ্কোজদের কোচ কার্লো আনচেলত্তির কথায় সেটাই প্রমান হচ্ছে। তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন, ‘আমাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে মেসি-রোনালদোকে একসঙ্গে একই দলেই খেলাতে চাইব।’
ন্যু ক্যাম্পে মেসির ভাগ্যটা পেন্ডুলামের মত ঝুলছে। স্থির হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না। ক্লাব কর্মকর্তারা যতৈই উচ্চ গলায় বলতে থাকুক- মেসি বার্সা ছাড়ছেন না, তাতে কোন লাভ হচ্ছে না। কারণ, মেসি নিজেই জানিয়েছেন, আগামী বছর কোথায় খেলবেন এখনও জানেন না তিনি।
যখনই মেসি ইঙ্গিত দিয়েছিলেন ন্যু ক্যাম্প ছাড়তে চান তিনি, তখনই তাকে কিনতে উঠেপড়ে লেগেছে ফরাসি ক্লাব পিএসজি এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি। মেসিকে এই মুহূর্তে কিনতে হলে, তার বাই আউট ক্লজ ২৫০ মিলিয়ন ইউরো (প্রায় আড়াই হাজার কোটি টাকা) পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট ক্লাবকে। শুধু তাই নয়, মেসির পারিশ্রমিকের চাহিদা হলো বাৎসরিক ২০ কোটি ইউরো।
শুধু চেলসি কিংবা পিএসজিই নয়, বাই আউট ক্লজ পরিশোধ করে মেসিকে কেনার সামথ্য রাখে রিয়াল মাদ্রিদও। একই সঙ্গে তার চাহিদামত পারিশ্রমিক দেওয়ারও। একটি সংবাদ সম্মেলনে মেসিকে রিয়াল মাদ্রিদে পাওয়ার আশা নিজেই প্রকাশ করেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।
লজ ব্লাঙ্কোজদের কোচের কাছে যখন জানতে চাওয়া হয়, আপনি কি মেসিকে রিয়ালে পেতে চান? জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি হ্যাঁ বলার। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ক্রিশ্চিয়ানো রোনালদো হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রতীক। আর মেসি হচ্ছে বার্সেলোনার প্রতীক। দু’জনেরই নিজ নিজ ক্লাবে নিজস্ব একটি ইতিহাস সৃষ্টি করতে পেরেছে। কিন্তু দুই গ্রেট ফুটবলারই যদি একই ক্লাবে খেলে, তাহলে বিষয়টা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে একবার ভেবে দেখুন! তবে, এই বিষয়টা বাস্তবে পরিণত করা বেশ কঠিনই।’
এরপর অবশ্য আনচেলত্তি কথা বলেছেন, রিয়াল মাদ্রিদের বর্তমান গুরুত্বপূর্ণ দুই গ্যালাকটিকো রোনালদো আর বেলের সম্পর্ক নিয়ে। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের দিন রোনালদোকে পাস দেননি বেল। যা নিয়ে সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রোনালদো।
এ নিয়ে দু’জনের মধ্যে শীতল সম্পর্ক তৈরী হয়েছে কি না- এ নিয়ে যখন রোনালদো নিজেই সে সংশয় নিরসন করে দেন। আনচেলত্তি সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন, ‘এস্পানিওলের দিন যে পাস না দেওয়া নিয়ে এত কথা, মূলতঃ বেলের পক্ষে তখন আসলেই রোনালদোকে পাস দেওয়া ছিল কঠিন। আর এ বিষয়টা নিয়ে এত জল ঘোলা করার কোন মানেও হয় না।’