ঢাকাSunday , 22 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন

Link Copied!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে নরসিংদীর মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমুখ।
খেলায় নরসিংদী সদর, নরসিংদী পৌরসভা, বেলাব, মনোহরদী, রায়পুরা, পলাশ, শিবপুর ও মাধবদী পৌরসভা মোট ৮টি দল অংশ নেবে।
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারের মাধ্যমে নরসিংদী পৌরসভাকে পরাজিত করে নরসিংদী সদর উপজেলা দল।