ঢাকাFriday , 20 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারকা দম্পতির ‘মরীচিকা’

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নেহরিন মৌ। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছেন তারা। তারই ধারাবাহিকতায় এবার অভিনয় করলেন ‘মরীচিকা’ নামে একক নাটকে।
জিনাত হোসেন যুথীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলভী আহমেদ।
নাটকটির গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, এক বুক স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমায় বাদল। সেখানে গিয়ে বিপাকে পড়ে সে। তার ভিসা ও কাগজপত্র ঠিক না থাকায় পুলিশি ঝামেলায় জড়িয়ে যায়। দোহা বাদলের বন্ধু। সে বাদলকে সাহায্য করে। এক পর্যায়ে মালয়েশিয়ার নাগরিক আলিশার মাধ্যমে জেল থেকে মুক্তি পায় বাদল।
জেল থেকে ছাড়া পাওয়ার পর আলিশার বাসায় থাকতে শুরু করে বাদল। বিনিময়ে আলিশাকে রান্নার কাজে সাহায্য করে। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তারপর বাদলের জীবনে নতুন মোড় আসে।
এতে আলিশা চরিত্রে অভিনয় করেছেন নওশীন নেহরিন মৌ। বাদল চরিত্রে দেখা যাবে আদনান ফারুক হিল্লোলকে। দোহা চরিত্রটি রূপায়ন করেছেন মিশু সাব্বির। আজ শুক্রবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভিতে নাটকটি প্রচার হবে।