ঢাকাFriday , 20 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে ইতিহাসের প্রথম হ্যাটট্রিক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেট এখন পর্যন্ত হ্যাটট্রিক দেখেছে ৪৮টি। যার শুরুটা হয়েছিল আজকের এই দিনেই।
২০ সেপ্টেম্বর, ১৯৮২। হায়দ্রাবাদের নিয়াজ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
পাকিস্তানের পেসার জালাল উদ্দিন তার সপ্তম ওভারের শেষ তিন বলে আউট করেন অস্ট্রেলিয়ার রডনি মার্শ, ব্রুস ইয়ার্ডলি ও জিওফ লসনকে। তাতেই জালাল উদ্দিন নাম লেখান ইতিহাসে। হয়ে যান ওয়ানডে ক্রিকেটের প্রথম হ্যাটট্রিককারী।
অস্ট্রেলিয়াকে ১৭০ রানে থামিয়ে পাকিস্তান ম্যাচটা জিতেছিল ৫৯ রানে। করাচির ডানহাতি পেসার জালাল উদ্দিন তার ক্যারিয়ারে মাত্র ৮টি ওয়ানডে এবং ৬টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।