ঢাকাFriday , 20 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে দিল আর্সেনাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বড় জয় দিয়ে ইউরোপা লিগ অভিযান শুরু করেছে আর্সেনাল।
বৃহস্পতিবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মান ক্লাব এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।
২০১৩ সালের নভেম্বরের পর এই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো জার্মান দলের মাঠে জিতল ‘গানার’রা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৮ মিনিটে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন জো উইলক। ডি বক্সের ভেতর থেকে তার জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ায়।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিক দল। ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডমিনিক কোহর।
একজন কম নিয়ে খেলা ফ্রাঙ্কফুর্টকে চেপে ধরে আর্সেনাল। ৮৫ মিনিটে অতিথিদের ব্যবধান দ্বিগুণ করেন সাকা। এক মিনিট পরই স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি বড় জয় নিশ্চিত করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।