ঢাকাThursday , 19 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছেন নার্গিস ফাখরি

Link Copied!

বিনোদন ডেস্ক : বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলা। আগামী ২১ সেপ্টেম্বর নগরীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এতে যোগ দিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কনসার্টটি উপস্থাপনা করবেন ভারতের মডেল-অভিনেত্রী, উপস্থাপক শিনা চৌহান।
২০১৮ সালে কৌশিক হোসেন তাপসের গানে মডেল হয়েছিলেন নার্গিস ফাখরি। তখনই শোনা যায়, বাংলাদেশে আসবেন তিনি। কৌশিক হোসেন তাপস বলেন, ‘‘একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের দারুণ বন্ধুত্ব হয়েছে। গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’-এর সঙ্গে পরিচিত তিনি। পাশাপাশি ‘মিউজিক ফর পিস’ স্লোগানের মাধ্যমে বিশ্বময় সুরে সুরে শান্তির আহ্বান জানানোর এ প্রক্রিয়ার সঙ্গে একাত্মতা পোষণ করেন তিনি। আর সেই টানে আমাদের আমন্ত্রণে ঢাকায় আসছেন নার্গিস ফাখরি।’’
আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কনসার্টে সংগীত পরিবেশন করবেন ভারতীয় উপমহাদেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কৈলাশ খের, কৌশিক হোসেন তাপস ও অদিতি সিং শর্মা। এই আয়োজনে বাদ্যযন্ত্র হাতে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাজিয়ে অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ।
কনসার্ট প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, “মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগানকে সামনে রেখে বিশ্বময় গানে গানে শান্তির বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে গানবাংলা টিভির আন্তর্জাতিক সংগীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ ইতোমধ্যে বিশ্বময় সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় সুরে সুরে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশ্ব শান্তি দিবসে এ বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে।’’
গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নি জানান, আসন সংখ্যা সীমিত হওয়ায় কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। শুধু আমন্ত্রিত অতিথিরা এটি উপভোগ করতে পারবেন।
দেশি-বিদেশি মিউজিশিয়ানদের সমন্বিত অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে দেশীয় সংগীতকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। এই আয়োজনের ‘শান্তির জন্য সংগীত’ স্লোগানের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন দেশি-বিদেশি মিউজিশিয়ানরা। তাদের মতে, যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে কেবল গানই পারে শান্তির খোঁজ দিতে। গানের মাধ্যমে শান্তি অন্বেষণের জন্যই ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে দাঁড়িয়েছেন তারা।
গানবাংলার এমন উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির দুই অধিকর্তা তাপস-মুন্নি সম্প্রতি অর্জন করেছেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ও ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮’।