বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু।
সিনেমাটির জন্য তৈরি হচ্ছে আইটেম গান। এতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী ও প্রতীক হাসান। গানটির কথা লিখেছেন সুদ্বীপ কুমার দ্বীপ। সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন।
সোমবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে ঠোঁট মেলাবেন শাকিব খান ও জাহারা মিতু।
শাকিব খান-জাহারা মিতু ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রতসহ অনেকে।

