স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে মার্সেলোকেও পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
পিঠের চোটে ভুগছেন মার্সেলো। চোটটা পেয়েছিলেন গত শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচে। বাজেভাবে পড়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এরপর চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন।
চ্যাম্পিয়নস লিগে আজ রাত একটায় পিএসজির মাঠে খেলতে নামবে রিয়াল। মার্সেলোর জায়গায় এই ম্যাচে খেলতে পারেন ফেরল্যান্ড মেন্ডি।
চোটের কারণে আগেই এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ইসকো, লুকা মডরিচ, ফেদে ভালভার্দে ও মার্কো অ্যাসেনসিও।

