ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তবে কি প্রেম ভাঙলো রোনালদোর?

Link Copied!

ইরিনা ও রোনালদো

ইরিনা ও রোনালদো

স্পোর্টস ডেস্ক : গেল সোমবার টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ট্রফি ক্যাবিনেটের সবচেয়ে বড় সম্পদ কি হারিয়ে ফেললেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সেনসেশন?
হ্যাঁ, এই প্রশ্নটা উঠছে জুরিখে ২০১৪ ব্যালন ডি’অর অনুষ্ঠানে রোনালদোর বান্ধবী ইরিনা শায়েকের অনুপস্থিতিকে কেন্দ্র করে। কেননা সব ফুটবল তারকারা যেখানে বান্ধবীদের বাহুলগ্ন করে আলো ঝলমলে সেই অনুষ্ঠানে উপস্থিত, সেখানে সিআরসেভেনর সুপার মডেল বান্ধবী একেবারে হাওয়া, পুরোপুরি লোকচক্ষুর আড়ালে। এমনকি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি তাকে। রোনালদোও তার বান্ধবীর নাম একটিবারের জন্য উচ্চারণ করেছিলেন।
রোনালদো-ইরিনার সম্পর্কের বিষয়টি আরো গুলিয়ে যায় টুইটারে রুশ মডেলের একটি ‘আনফলো’কে কেন্দ্র করে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দ দেপার্তিভো’ তাদের এক প্রতিবেদনে দাবি করে, কয়েকদিন আগে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে রোনালদোকে আনফলো করেছেন রুশ হট সেনসেশন। সেজন্য দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই বলছে হয়তো চার বছরের সম্পর্কের ইতি হয়েছে দুজনের!