ঢাকাMonday , 16 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবির চারুকলায় ভর্তিতে ব্যবহারিক পরীক্ষার দাবি

Link Copied!

ইবি সংবাদদাতা : ‘ব্যবহারিক ছাড়া চারুকলা যেন তুলি ছাড়া চিত্রকলা’, ‘শিল্পের সাথে ছলচাতুরি নয়’, ‘ব্যবহারিক ছাড়া চারুকলায় ভর্তি নয়’- ইত্যাদি স্লোগানে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষা নেয়ার দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, চারুকলার মতো একটি বিশেষায়িত বিভাগে ব্যবহারিক পরীক্ষা রাখা হয়নি, যা দেখে অবাক হতে হয়। দেশে চারুকলা বিভাগ রয়েছে- এমন সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়। তাহলে ইবিতে কেন নয়?
এ সময় তারা নতুন চালু হওয়া এই বিভাগে মেধাবী ও চিত্রকলায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা নেয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৪তম বিভাগ হিসেবে চারুকলা বিভাগ চালু হচ্ছে। প্রথম ব্যাচে ৩০ জন শিক্ষার্থী এ বিভাগে পড়ার সুযোগ পাবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও নির্দেশিকাতে এই বিভাগে ভর্তির জন্য আলাদা ব্যবহারিক পরীক্ষা রাখা হয়নি।