ঢাকাSunday , 15 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ‘মার্সেল হা-শো’র অডিশন আগামীকাল

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটির অডিশন পর্ব। ৬টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে এবারের অডিশন। আগামীকাল সোমবার ঢাকার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে ঢাকা জোনের অডিশন।
আগামীকাল সকাল ৮টা থেকে অডিশন শুরু হবে। প্রতিযোগী বেশি হলে তার পরের দিনও অডিশন নেয়া হবে বলে জানা গেছে। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অভিনেতা তুষার খান, ‘মার্সেল হা-শো’ সিজন ওয়ান চ্যাম্পিয়ন ও বিশিষ্ট স্ট্যান্ডআপ কমেডিয়ান সাইফুর রহমান।গত ৩০ আগস্ট শেষ হয়েছে এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম। যদি কোনো প্রতিযোগী নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করে থাকেন তবে অডিশন ভেন্যুতে গিয়েও রেজিস্ট্রেশন করে অডিশনে অংশ নিতে পারবেন। এরই মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহীর অডিশন পর্ব শেষ হয়েছে।
অডিশন থেকে বিচারকদের বিচারে উঠে আসবে সেরা প্রতিযোগীর দল। তাদের নিয়েই শুরু হবে ‘মার্সেল হা-শো’র মূল অনুষ্ঠান। এছাড়া এবার অনুষ্ঠানের পর্ব বাড়িয়ে ৪৬টি করা হয়েছে। মার্সেলের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বলেন, ‘হাসতে চাই, সবাইকে হাসাতে চাই। মার্সেল ব্র্যান্ড ও এনটিভিকে আরো উচ্চতায় নিয়ে যেতে চাই এটাই আমাদের প্রত্যাশা। এই অনুষ্ঠানটি পঞ্চমবারের মতো করছি। এবার নতুন কলেবরে সাজানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যে কেউ এতে অংশ নিতে পারবেন। বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। একজন রাজশাহীতে অংশ নেয়ার পর তিনি যদি মনে করেন ভালো আউটপুট দিতে পারেননি, তবে তিনি আবার চট্টগ্রাম গিয়ে অংশ নিতে পারবেন। একজন ইচ্ছে করলে চার পাঁচবার অডিশন দিতে পারবেন। আমরা চাই, অনুষ্ঠানটি সুন্দর হোক। হাসলে না কি শরীর, মন ভালো থাকে। মানুষ যেন ‘মার্সেল হা-শো’ অনুষ্ঠানের মাধ্যমে হাসতে পারেন। আশা করছি, আমরা সেটা পারব।’
এই সিজনের টাইটেল স্পন্সর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মীরাক্কেলখ্যাত তারকা আবু হেনা রনি। খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে এটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকম।
এই রিয়েলিটি শোয়ে ১ম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ৩ লাখ টাকা ও মার্সেল এয়ার কন্ডিশনার। ২য় পুরস্কার হিসেবে থাকছে নগদ দেড় লাখ টাকা ও ৪৩ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। ৩য় পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও ৩২ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। প্রত্যেক (৭ জন) ফাইনালিস্ট পাবেন মার্সেলের রেফ্রিজারেটর। ফাইনালিস্টদের মধ্য থেকে প্রতিপর্বে বাদ পড়া প্রতিযোগীর জন্য থাকছে মার্সেল এয়ার কন্ডিশনারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এছাড়া প্রতি পর্বের সেরা পারফর্মার পাবেন মার্সেল স্মার্ট রেফ্রিজারেটরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।