ঢাকাSaturday , 14 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনজেমার জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

দৈনিক পাঞ্জেরী
September 14, 2019 10:07 pm
Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে লেভান্তের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় তারা। শেষ পর্যন্ত অবশ্য পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল।
শনিবার লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল। করিম বেনজেমা করেছেন জোড়া গোল।
দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল রিয়াল। সেল্টা ভিগোকে হারিয়ে লিগ শুরুর পর টানা দুই ম্যাচ ড্র করেছিল তারা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৫ থেকে ৩১, ছয় মিনিটে দুই গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। ২০১৯ সালে লা লিগায় ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৯টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।
৪০ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন কাসেমিরো। বিরতির পর ৪৯ মিনিটে লেভান্তের হয়ে ব্যবধান কমান মায়োরাল। ৭৫ মিনিটে আরেকটি গোল শোধ করে অতিথিরা। এবারের গোলটা করেন মালেরো।
শেষ মুহূর্তে তিন নম্বর গোল প্রায় খেয়েই বসেছিল রিয়াল। যোগ করা সময়ে লেভান্তের রুবেন ভেকোর হেড ফিরিয়ে রিয়ালকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
এদিন রিয়ালের হয়ে অভিষেক হয়েছে এডেন হ্যাজার্ডের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। চোটের কারণে রিয়ালের প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি বেলজিয়ান ফরোয়ার্ড।