ঢাকাWednesday , 11 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ভিসি-ডিনের পদত্যাগ দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্য কোর্সে চিরকুটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যায়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ দাবি করেন তারা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এ দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কার্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হর তারা।
এসময় ভর্তিকৃতদের ডাকসুর সদস্যপদ থেকে অব্যহতি এবং বহিষ্কারেরও দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ ইকবাল খান, সহ সাংগঠনিক সম্পাদকনুর রহমান প্রমুখ।