ঢাকাSaturday , 7 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএস ওপেনের ফাইনালে নাদাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে আছেন রাফায়েল নাদাল। ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া সেমিফাইনালে ৩৩ বছর বয়সি নাদাল জেতেন ৭-৬ (৮-৬), ৬-৪, ৬-১ গেমে।
রোববারের ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন ফ্ল্যাশিং মিডোতে নিজের চতুর্থ শিরোপার খোঁজে থাকা নাদাল।
ক্লে কোর্টের রাজা নাদাল এবার ইউএস ওপেন জিতলে তার গ্র্যান্ড স্লাম শিরোপা হবে ১৯টি। ২০টি গ্র্যান্ড স্লাম নিয়ে সামনে আছেন রজার ফেদেরার।