ঢাকাFriday , 6 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে ফিরছি: তনুশ্রী

Link Copied!

বিনোদন ডেস্ক: সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমার পর্দায় এখন নিয়মিত নন। তার সর্বশেষ সিনেমা অ্যাপার্টমেন্ট মুক্তি পেয়েছে ২০১০ সালে।
তবে গত বছর অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ফের আলোচনায় আসেন তনুশ্রী। তার এই অভিযোগের পরই বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরালো হয়।
বিরতি ভেঙে আবারো রুপালি জগতে ফিরছেন তনুশ্রী। এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি। বলিউডে ফিরছি। এবার আরো ভালো সিনেমা বাছাই করব এবং শুধুমাত্র দক্ষ ও ভদ্র ব্যক্তিদের সঙ্গে কাজ করব। অতীতের বাজে অভিজ্ঞতা থেকে শিক্ষা পেয়েছি।’
তিনি আরো বলেন, “আমি চাই না ওই অভিজ্ঞতাগুলো আমার জীবনে থাকুক, বরং বলিউড থেকে নতুন করে আনন্দের স্মৃতি তৈরি করতে চাই। তাই, ‘এ’ ক্যাটাগরির টিমের সঙ্গে কাজ করতে চাই, যারা সুন্দর কাজের পরিবেশ দিবে, আমার মধ্যে থেকে সেরাটা বের করে নিতে পারবে এবং আমাকে সুন্দরভাবে উপস্থাপন করবে।’