ঢাকাFriday , 6 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের বয়স হয়নি: দেব

Link Copied!

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা দেব। তার হাত ধরেই চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী রুক্মিনি মৈত্র। রিল লাইফে একাধিকবার রোমান্স করেছেন তারা। রিয়েল লাইফেও প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি।
শুরুতে দেব-রুক্মিনি তাদের প্রেমের সম্পর্ক নিয়ে লুকোচুরি করলেও এখন তা ‘ওপেন সিক্রেট’। গত বছরের মাঝামাঝি সময় গুঞ্জন উঠেছিল, গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তারা। যদিও তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দেব। এ সময় বিয়ের বিষয়ে জানতে চাইলে ৩৬ বছর বয়সি এই অভিনেতা বলেন, ‘আমার এখনো বিয়ের বয়স হয়নি।’
‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রুক্মিনি। এরপর অভিনয় করেন ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ সিনেমায়। সবগুলোতেই দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি। এ জুটির পরবর্তী সিনেমা ‘পাসওয়ার্ড’। সিনেমাটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।