ঢাকাTuesday , 3 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন ওসাকার বিদায়, শেষ আটে নাদাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন মেয়েদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নওমি ওসাকা।
নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে হওয়া ম্যাচে ওসাকাকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। তিনি ম্যাচ জেতেন ৭-৫, ৬-৪ গেমে।
ওসাকা অবশ্য হাঁটুর চোটে ভুগেছেন। দ্বিতীয় সেটের সময় সেবাশুশ্রূষাও নিতে হয় তাকে। এই হারে ইউএস ওপেনে তার টানা ১০ জয়ের ধারায় ছেদ পড়ল।
২১ বছর বয়সি জাপানিজ তারকা এখন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাও হারাবেন। শীর্ষে উঠে যাবেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।
বেনচিচ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের মুখোমুখি হবেন।
ওদিকে ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্পেনের দ্বিতীয় বাছাই ও তিনবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
চার সেটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ২০১৪ সালের চ্যাম্পিয়ন মালিন চিলিচকে। ৩৩ বছর বয়সি নাদাল জেতেন ৬-৩, ৩-৬, ৬-১, ৬-২ গেমে।
১৮বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল শেষ আটে আর্জেন্টিনার ২০তম বাছাই দিয়েগো সুয়ার্টসম্যানের বিপক্ষে লড়বেন।