ঢাকাMonday , 2 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্যোতিকার বিরহে ঋত্বিকের কান্না!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার ছবিতে অভিনয় করেছেন। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ নামের ছবিটি মুক্তি পাবে আগামী ২০ সেপ্টেম্বর। এরই মধ্যে ছবিটির ট্রেলার দেখেছেন দর্শক। এবার প্রকাশ হলো ছবির গান।
‘আমার ভুল হয়ে গেছে প্রিয়’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন অরিন্দম দাস। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিমির।
গানে পাওয়া গেছে আধুনিক রাজলক্ষ্মী জ্যোতিকা জ্যোতি ও শ্রীকান্ত চরিত্রে ঋত্বিককে। আরও একটি জুটির দেখা পাওয়া যায় গানটিতে।
‘আমার ভুল হয়ে গেছে প্রিয়, আমায় ক্ষমা করে দিও’ এমন গানের সুরে সুরে বিরহে ভেসেছেন ঋত্বিক-জ্যোতিকা। অন্য আরেক জুটিকে দেখা যাচ্ছে তারা খুঁনসুটিতে মেতেছেন।
এ ছবি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমাদের ছবিটি অবশেষে ২০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবির প্রচারণার লক্ষ্যে টিজার ও ট্রেলার প্রকাশ হয়েছে আগেই। এবার প্রকাশ হলো গান। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি নির্মাণ করেছেন ‘বাকিটা ব্যক্তিগত’-খ্যাত কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য।
ছবিতে দেখা যাবে, রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে কলকাতায় চলে যাওয়া ছিন্নমূল পরিবারের একটি মেয়ে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে যাকে নামতে হয় দেহ ব্যবসাতেও। তারপর কী হয়? দেখতে হবে সিনেমায়।

দেখুন গানটি :