ঢাকাSunday , 1 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ গোলের থ্রিলারে জুভেন্টাসের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৬৫ মিনিট পর্যন্তও স্কোরলাইন ৩-০। জুভেন্টাসের মাঠে নাপোলি তখন অনেকটাই কোণঠাসা। সেখান থেকে কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল তারা। ১৬ মিনিটের মধ্যে শোধ করল তিন গোল।
যদিও তাদের দুর্দান্ত প্রত্যাবর্তনটা পুন্ডুল হয়ে গেছে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে। সিরি ‘আ’তে রোমাঞ্চকর ম্যাচটি জুভেন্টাস জিতেছে ৪-৩ ব্যবধানে।
নিজেদের মাঠে শনিবার ম্যাচের ১৬ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দেন দানিলো। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইন।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ৬২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ক্রিস্টিয়ানো রোনালদো, জুভেন্টাস এগিয়ে যায় ৩-০ গোলে।
নাপোলির ঘুরে দাঁড়ানোর শুরুটা ৬৬ মিনিটে। গোল করে ব্যবধান কমান কস্তাস মানোলাস। এক মিনিট পর অতিথিরা ব্যবধান কমায় আরো একবার। এবারের গোলটি করেন লোজানো। আর ৮১ মিনিটে সমতা ফেরান জিওভানি ডি লরেনজো।
কিন্তু যোগ করা সময়ে পিয়ানিচের ফ্রি-কিক আটকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান নাপোলির ডিফেন্ডার কুলিবালি। তাতে তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের।
চলতি মৌসুমে লিগের প্রথম দুই ম্যাচই জিতল জুভেন্টাস। শেষ আট মৌসুমের চ্যাম্পিয়ন দলটি ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।