ঢাকাSaturday , 31 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনার সঙ্গে কোনো চুক্তি হয়নি!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার নেইমারকে ফেরাতে বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই কর্তৃপক্ষ আলোচনায় বসে। সেখানে ফলপ্রসু আলোচনাও হয়। এক সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে নেইমারের ব্যাপারে পিএসজির সঙ্গে বার্সেলোনার চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি।
কিন্তু আজ শনিবার পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো জানিয়েছেন আলাপ-আলোচনার পথ এখনো খোলা আছে। তবে বার্সার সঙ্গে নেইমারের বিষয়ে কোনো চুক্তি হয়নি। সোমবার পর্যন্ত সুযোগ আছে এ বিষয়ে কিছু হওয়ার। কারণ, সোমবার মধ্যরাতে বন্ধ হয়ে যাচ্ছে দল বদলের উইন্ডো।
‘আলাপ-আলোচনা ও সমঝোতার বিষয়টি এখনো শেষ হয়ে যায়নি। তবে এখনো কোনো চুক্তি হয়নি। কারণ, আমাদের অনুরোধ রাখা হয়নি। নেইমারের বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা সব সময় উন্মুক্ত। তবে কারো সঙ্গে কোনো চুক্তি হয়নি। নেইমার ও পিএসজির অবস্থান সব সময়ই পরিস্কার। যদি সন্তোষজনক কোনো প্রস্তাব আসে, তাহলে সে পিএসজি ছাড়তে পারবে।‘
দল বদলের উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার আগেই নেইমারের চুক্তি হতে পারে কিনা জানতে চাইলে সাবেক এসি মিলানের এই কোচ বলেন, ‘শেষ দিন হল সোমবার। সোমবার মাঝ রাত পর্যন্ত সময় রয়েছে। তবে আমরা কোনো সময় সীমা বেঁধে দেইনি।‘