ঢাকাSaturday , 31 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দারুণ জয়ে শীর্ষে পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা দ্বিতীয় জয় পেয়েছে পিএসজি। মেসকে ২-০ গোলে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।
নেইমার, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপেকে ছাড়া শুক্রবার প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছিল পিএসজি। ১১ মিনিটে পেনাল্টি থেকে অতিথিদের এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরিক ম্যাক্সিম চুপো-মটিং। লিগে শেষ দুই ম্যাচে এটি তার তৃতীয় গোল।
চতুর্থ ম্যাচে এটি পিএসজির তৃতীয় জয়। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট রেনেরও। তবে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।