ঢাকাSaturday , 31 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকে চারকরিপ্রত্যাশীদের জন্য সেমিনার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন ক্যারিয়ার-সচেতন তরুণ-তরুণীদের অনেকে। তাদের অধিকাংশই সঠিক দিকনির্দেশনার অভাবে প্রায়ই বিভ্রান্ত হন এবং ভুল পথে এগিয়ে যান।
এসব চাকরিপ্রত্যাশীর জন্য ‘ইকলেকটিক এডুকেশন’ এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ‘গন্তব্য : বাংলাদেশ ব্যাংক’ শীর্ষক সেমিনার। এ সেমিনার আয়োজনে সহযোগিতা করছে ভয়েস অব বিজনেস।
সেমিনারে আলোচ্য সূচির মধ্যে থাকছে- প্রশ্ন ও সমাধান পর্ব, বিবরণপত্র, ইকলেকটিক এডুকেশনের কোর্সের বিবরণ, মক টেস্ট, সমাধান পর্ব ও ফিডব্যাক এবং দিকনির্দেশনা ও পরামর্শমূলক পর্ব।
সেমিনারে অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক শাকিল চৌধুরী, নাহিদ আহমেদ এবং মোয়াজ্জেম হোসেন।
৪ সেপ্টেম্বর বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় শিক্ষা অনুষদের প্রফেসর হাবিবুল্লাহ কনফারেন্স হলে এ সেমিনার হবে।