ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথমবর্ষে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে।
বুধবার ডুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীরা DBBL মোবাইল ব্যাংকিং এবং অনলাইনে (http://admission.duetbd.org) আগামীকাল সকাল ১০টা হতে ৩১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামে ভর্তি জন্য প্রার্থীর সাধারণ যোগ্যতা, আবেদন প্রক্রিয়ার নিয়য়াবলী সংক্রান্ত যাবতীয় নির্দেশনা (প্রসপেক্টাস) http://admission.duetbd.org-এ ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।