ঢাকাThursday , 29 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল্লুর সিনেমার আইটেম গানে কাজল?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘জনতা গ্যারেজ’ সিনেমায় প্রথম আইটেম গানে পারফর্ম করেন। এরপর আর কোনো আইটেম গানে দেখা যায়নি তাকে।
এদিকে প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামলো’-এর আইটেম গানে পারফর্ম করবেন কাজল। যদিও কিছুদিন আগে শোনা যায়, কাজটি করতে আগ্রহী নন এই অভিনেত্রী।
তবে একটি সূত্র সংবাদমাধ্যটিতে বলেন, ‘সিনেমাটিতে একটি আইটেম গানে পারফর্ম করবেন কাজল। খুব শিগগির গানটির শুটিং হবে। এজন্য হায়দরাবাদে সেট নির্মাণ করা হয়েছে। সেখানে দুইদিন গানটির দৃশ্যধারণের কাজ হবে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে।’
‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমাটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এতে আরো অভিনয় করছেন— পূজা হেগড়ে, টাবু, জয়রাম প্রমুখ। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।