ঢাকাTuesday , 27 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মারিয়া নূরের প্রথম

Link Copied!

বিনোদন প্রতিবেদক: উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন মারিয়া নূর। এখন নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।
এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের গাওয়া ‘শুধু তোমায় ঘিরে’ শিরোনামের গান নিয়ে নির্মিত হয়েছে ভিডিওটি। এতে মডেল হয়েছেন মারিয়া।
শরীফ আল দ্বীনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
মারিয়া নূর বলেন, ‘আমি ইমরানের গানের একজন শ্রোতা। মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব অনেক আগে থেকেই পেয়ে আসছি। কিন্তু করা হয়নি। ভিকি জাহেদ যখন গান এবং ভিডিওর গল্পটি শোনালেন না তখন আর না করতে পারিনি। কেন না করতে পারিনি, তা গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতারা অবশ্যই বুঝতে পারবেন।’
মিউজিক ভিডিওটির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। মারিয়া নূরের সঙ্গে এতে ইমরানকেও দেখা যাবে। ইমরান বলেন, ‘মারিয়া নূরের উপস্থাপনা আমাকে বরাবরই মুগ্ধ করে। তিনি আমার পছন্দের মানুষ। নিয়মিত উপস্থাপনা করেন। সাধারণত গানের ভিডিওতে কাজ করেন না। কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল তাকে নিয়ে কাজ করার। তারপর আমার প্রস্তাবে কাজটি করতে রাজি হন। এটি আমার জন্য সম্মানের। গানটিতে নতুন কিছু অপেক্ষা করছে।’
আগামী ২৯ আগস্ট ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।