ঢাকাSaturday , 24 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুধুই বন্ধুত্ব নাকি প্রেম!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি দুই তারকা কার্তিক আরিয়ান ও সারা আলী খান। ইমতিয়াজ আলী পরিচালিত লাভ আজ কাল-টু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা।
এদিকে বেশ কিছুদিন ধরে তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। নিজেদেরকে পরস্পরের ভালো বন্ধু বলেই দাবি করে আসছেন তারা। তবে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে ভিন্ন কথা। তাদের বন্ধুত্ব নাকি এখন প্রেম পর্যন্ত গড়িয়েছে।
এ জুটির ঘনিষ্ঠ একটি সূত্র ডেকান ক্রনিক্যালে বলেন, ‘তারা পরস্পরের ব্যাপারে খুবই সিরিয়াস। সারার মা (অমৃতা সিং) কার্তিককে খুবই পছন্দ করেন। সম্ভবত কার্তিক সারার প্রথম বয়ফ্রেন্ড যাকে এ অভিনেত্রীর মা পছন্দ করেছেন। অন্যদিকে কার্তিকের পরিবার খুবই রক্ষণশীল এবং ছোট একটি শহরে বসবাস করেন। সারা যে ধরনের পরিবেশে বড় হয়েছে এটি তা থেকে সম্পূর্ণ ভিন্ন। তবে কার্তিকের পরিবারের মন জয় করতে সক্ষম হয়েছেন সারা।’
তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে কি না? প্রশ্ন করা হলে সূত্রটি বলেন, ‘সারা ও কার্তিকের বয়স খুবই কম। তাদের উপভোগ করতে দিন। বিয়ে পরে দেখা যাবে।’
সম্প্রতি কার্তিকের অসুস্থ বাবাকে দেখতে হাসপতালে গিয়েছিলেন সারা। এছাড়া কফি উইথ করন টক শোয়ে হাজির হয়ে কার্তিকের প্রতি তার ভালো লাগার কথা প্রকাশ করেছিলেন এ অভিনেত্রী। একসঙ্গে সময়ও কাটাচ্ছেন তারা। তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে তাদের প্রেমের গুঞ্জনটা বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।