ঢাকাSaturday , 24 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব-অপু মুখোমুখি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। এই জুটির সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। যদিও এই অনুভূতি এখন শুধুই স্মৃতি বা অতীত। কেননা এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের পর একসঙ্গে দুজনকে কোনো সিনেমায় দেখা যায় না। এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানেও দুজন একসঙ্গে যান না। তবে এবার তারা মুখোমুখি হচ্ছেন।
আসছে দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৪ অক্টোবর শাকিব খান অভিনীত ‘শাহেন শাহ্‌’ মুক্তি পাচ্ছে। অন্যদিকে একই দিনে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। অন্যদিকে শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেন শাহ্‌’য় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত ও মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেলিম খান প্রযোজিত এই সিনেমাটি শাপলা মিডিয়ার ব্যানারে মুক্তি পাচ্ছে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। দীর্ঘ ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস এই সিনেমার দ্বিতীয় পর্ব নির্মাণ করলেন। ২০০১ সালে তার পরিচালনায় রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।