ঢাকাThursday , 22 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবি : ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা প্রকাশ

Link Copied!

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের মধ্যে থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
১ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাওয়া জিপিএর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য বাছাইকৃত ২৫ হাজার আবেদনকারীর এ তালিকা প্রকাশ করা হয়েছে।
মনোনীত আবেদনকারীরা আগামী ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি সংক্রান্ত সকল তথ্য http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info ওয়েবসাইট দুটিতে পাওয়া যাবে।
উল্লেখ্য, গত বছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।