ঢাকাWednesday , 21 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারা প্রেম করছেন?

Link Copied!

বিনোদন ডেস্ক: স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমাখ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। সিনেমায় অভিনয়ের পাশাপাশি অনেকদিন ধরে ব্যক্তিগত কারণেও আলোচনায় তিনি।
শোনা যাচ্ছে, অভিনেতা আদর জেইনের সঙ্গে বেশ সখ্যতা তৈরি হয়েছে তারার। এমনকি তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়িয়েছে বলেও বলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র ডেকান ক্রনিক্যালে বলেন, ‘অনেক যুগলই এখন প্রেমের বিষয়টি স্বীকার করছেন না। রেস্তোরাঁয় নৈশভোজে না গিয়ে তারা বিভিন্ন পার্টিতে সময় কাটাচ্ছেন। কারণ রেস্তোরাঁয় গেলে পাপারাজ্জিরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে।’
অন্য একটি সূত্র মুম্বাই মিররে বলেন, ‘তারা সুতারিয়া খুবই বন্ধুসুলভ। অন্যদিকে আদর আত্মকেন্দ্রিক কিন্তু অল্প সময়ের মধ্যেই আদরের সঙ্গে তারা দূরত্ব ঘুচিয়ে ফেলেছেন।’
আদর বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের মেয়ে রিমা জেইনের দ্বিতীয় পুত্র। ২০১৭ সালে কয়েদি ব্যান্ড সিনেমার মাধ্যমে বলিউডে আদরের অভিষেক হয়।
এর আগে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তারার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও বিষয়টি সিদ্ধার্থ-তারা দুজনই অস্বীকার করেছেন।