ঢাকাWednesday , 21 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ভর্তি পরীক্ষার আবেদন ১ সেপ্টেম্বর থেকে

Link Copied!

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ও আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই আবেদন শুরু হবে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি জানানো হয়েছে। ৮ নভেম্বর, ২০১৯ তারিখ সকাল ১০টায় ‘এ’ ইউনিট ও বিকাল ৩ টায় ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত যে কোন সময় এমন কি বন্ধের দিনও আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (cou.ac.bd) পাওয়া যাবে।