ঢাকাSaturday , 10 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুপিসারে আংটি বদল বরুণ-নাতাশার

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে দীর্ঘদিনের গুঞ্জন, বিয়ে করতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। চার হাত এক হবে তার দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে। একাধিক বার এমন গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু প্রতিবারই বরুণ ও তার পরিবারের সদস্যরা বিয়ের গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি বরুণ-নাতাশাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাদের নাকি এনগেজমেন্ট হতে যাচ্ছে। সদ্যই বাবা ডেভিড ধাওয়ানের ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেকের শুটিং করতে ব্যাংকক উড়ে গেছেন বরুণ। তা থেকেই গুঞ্জন শুরু হয়েছে, এনগেজমেন্টের জন্যই নাকি বিদেশে গেছেন বরুণরা।
তবে নায়কের পারিবারিক একটি বিশেষ সূত্র জানিয়েছে, বরুণ ও নাতাশার এনগেজমেন্ট একেবারে ব্যক্তিগত স্তরের পরিচিতদের নিয়ে একটি অনুষ্ঠান করে হয়ে গেছে। গত বছরই নাকি হয়ে গেছে এ অনুষ্ঠান। বলিউডের অতিথি ও অন্য আত্মীয়-স্বজনদের নিয়ে পরবর্তী বিয়ের অনুষ্ঠান হতে পারে চলতি বছরের শেষে।