ঢাকাSaturday , 10 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলিয়ার বাবার চরিত্রে যীশু

Link Copied!

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার সড়ক-টু সিনেমায় আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা যাবে তাকে।
মুম্বাই মিররে বিষয়টি নিশ্চিত করেছেন যীশু। বর্তমানে ভারতের উটিতে সড়ক-টু সিনেমার শুটিং করছেন তিনি। শুটিংয়ে আলিয়া ভাটও রয়েছেন।
আলিয়ার প্রশংসা করে সংবাদামধ্যমটিতে যীশু সেনগুপ্ত বলেন, ‘কাজের প্রতি আলিয়ার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। সে সব সময় কাজের মধ্যে ডুবে থাকে এবং বর্তমানে ভারতীয় সিনেমায় আমরা যত অভিনয়শিল্পীকে দেখছি, তাদের মধ্যে সে অন্যতম সেরা।’
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত সড়ক সিনেমার সিক্যুয়েল সড়ক-টু। সিনেমাটি পরিচালনা করছেন মহেশ ভাট। প্রথমবারের মতো বাবার পরিচালনায় কাজ করছেন আলিয়া। এতে আরো অভিনয় করছেন— সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কাপুর, অক্ষয় আনন্দ, প্রিয়াঙ্কা বোস প্রমুখ। ২০২০ সালের ১০ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।