ঢাকাWednesday , 7 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুবির ভর্তি পরীক্ষার আবেদন ১ সেপ্টেম্বর থেকে

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৮টি স্কুলের অন্তর্ভুক্ত ২৯টি ডিসিপ্লিনের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রহণ শুরু হবে এবং চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
২০১৮ অথবা ২০১৯ সালে এইচ এসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যাবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা হবে। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা হবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণসংক্রান্ত যে কোনো সমস্যায় ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
পরীক্ষার সময় মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস সঙ্গে আনা যাবে না। আনলে তাকে বহিষ্কার করা হবে। ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এ পাওয়া যাবে।