ঢাকাTuesday , 6 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি ডিভোর্সের জন্য

Link Copied!

বিনোদন ডেস্ক: রাতুল আর রুমানার তিন বছরের সংসার। তাদের সংসার জীবনের পুরোটা সময় জুড়ে রয়েছে— শুধু ঝগড়া। এ কারণে তারা সিদ্ধান্ত নেয় আর এক ছাদের নিচে বসবাস করবে না। কিন্তু কেউই ডিভোর্স দিতে পারছে না। কারণ দুজনারই ইগো সমস্যা। দু’জনই আলাদাভাবে নিজেদের আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করে। তারপরও কিছু করতে পারে না।
শেষ পর্যন্ত দুজন ভিন্নভাবে বিচ্ছেদের চেষ্টা করতে থাকে। সে চেষ্টাগুলোও হাসির বিষয়ে পরিণত হয়। বাড়তে থাকে দুজনের দুরত্ব, কিন্তু কোথাও একটা পিছুটান থেকে যায়। ফলে চূড়ান্তভাবে তারা এমন কিছু করতে চায় যাতে বিবাহবিচ্ছেদ ঘটে। পরিকল্পনা অনুযায়ী মাঠে নেমে পড়ে। কিন্তু এ মিশনের ফল এমন দাঁড়ায়, যা তারা কেউই কল্পনা করতে পারেনি। কিন্তু সর্বশেষ তাদের জীবনে কী ঘটে? এ প্রশ্নের উত্তর খুঁজতে দেখতে হবে ধারাবাহিক নাটক ‘একটি ডিভোর্সের জন্য’। এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান।
নয় পর্বের ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আব্দুন নূর সজল, মৌসুমী হামিদ, নাজিরা মৌ, অর্ষা, রিমি করিম, নাসিম, প্রাণ রায়, আশিক প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
ঈদুল আজহার দিন থেকে দশম দিন পর্যন্ত রাত সাড়ে ৭টায় বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।