ঢাকাTuesday , 6 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক দ্বন্দ্বে নিশো-মেহজাবিনের প্রেম!

Link Copied!

বিনোদন প্রতিবেদক: একান্নবর্তী পরিবারের খুব চটপটে মেয়ে জুঁই। একই পাড়ার অন্য পরিবারের সহজ-সরল ছেলে সাফায়েতের সঙ্গে কাঁচামিঠা প্রেম তার। কিন্তু সাফায়েতের মা জুঁইয়ের পরিবারকে একেবারেই পছন্দ করে না। জুঁইকে ছেলের বউ বানানোর চিন্তাও করতে পারেন না তিনি।
অন্যদিকে একই অবস্থা জুঁইয়ের পরিবারেরও। সাফায়েতের মতো ছেলেকে জুঁই বিয়ে করবে এটা স্বপ্নেও ভাবতে পারে না তার বাপ-চাচারা। একদিন বিয়ে করার উদ্দেশ্যে হঠাৎ জুঁই আর সাফায়েত পালিয়ে যায়। কিন্তু তারা বিয়ে না করেই বাড়িতে ফিরে আসে। ফিরে এসে দেখেন ভিন্ন পরিস্থিতি। জুঁইয়ের অভাবে তাদের পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। আর সাফায়েতের মা সবার সেবা করছেন! এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় ‘জুঁই? একটু তোকে ছুঁই?’ নাটকের গল্প।
এস এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকে জুঁইয়ের চরিত্রটি রূপায়ন করেছেন মেহজাবিন চৌধুরী। সাফায়েত চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। রাজীব আহমেদ রচিত নাটকটি নির্মাণ করেছেন রুবেল হোসেন।
নিশো-মেহজাবিন ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মনিরা মিঠু ও মাহামুদুন নবীসহ অনেকে। ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে নাটকটি প্রচার হবে। পাশাপাশি এস এস এন্টারটেইনমেন্টের ইউটিউবে চ্যানেল মুক্তি পাবে নাটকটি।