ঢাকাTuesday , 6 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার পুরো পিএসএল’ই পাকিস্তানে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসর। আগের আসরগুলোর কিছু কিছু ম্যাচ পাকিস্তানে হলেও আসন্ন আসরের সবগুলো ম্যাচই পাকিস্তানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার পিসিবি চেয়ারম্যান এহসান মনি পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বসেন। তাদের সঙ্গে পঞ্চম আসর আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেন।
পিএসএলের পঞ্চম আসরের ৩৮টি ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। তবে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
সবচেয়ে বেশি ম্যাচ হবে লাহোরে, ১৩টি। মুলতান সবশেষ ২০০৮ সালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল। এবার পিএসএলের বদৌলতে মুলতানও ছোঁয়া পেতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচের। পিএসএলকে সামনে রেখে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকেও ঢেলে সাজানো হয়েছে।
২০১৬ সাল থেকে শুরু হয় পাকিস্তান সুপার লিগ। সেবার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। ২০১৭ সালে পিএসএলের ফাইনাল ম্যাচটি হয় লাহোরে। ২০১৮ সালে শেষ চারটি ম্যাচ করাচি ও লাহোরে অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে আটটি ম্যাচ লাহোর ও করাচি আয়োজন করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু ভারতের সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সবগুলো ম্যাচ করাচিতে আয়োজন করা হয়।
২০১৭ সালের পিএসএলের ফাইনাল আয়োজনের পর আইসিসি অনুমোদিত বিশ্ব একাদশ পাকিস্তান সফর করে এবং সেই সফরে তারা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা দলও পাকিস্তান সফর করে। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল।
ওই ঘটনার পর ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফর করে। এরপর পিএসএল, বিশ্ব একাদশের পাকিস্তান সফরের মধ্য দিয়ে আস্তে আস্তে আবার পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ ফিরতে শুরু করে।
অবশ্য টেস্ট খেলুড়ে প্রথম সারির কোনো দল অবশ্য ২০০৯ সালের পর পাকিস্তান সফর করেনি।