ঢাকাMonday , 5 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হিসাবের পাগল’ জাহিদ হাসান

Link Copied!

বিনোদন ডেস্ক: কিছুদিন নিখোঁজ থাকার পর পাগল হয়ে গ্রামে ফিরে হাসেম। তারপর থেকেই গ্রামের সবার ঘুম হারাম হয়ে যায়। এক মিনিটও কেউ শান্তিতে থাকতে পারে না। মধ্যরাতে ঘুমে থাকা মানুষকে জাগিয়ে দৌড়ে পালিয়ে যায়, রাস্তায় দুধ বিক্রেতার দুধ ফেলে দেয়, মিষ্টির দোকানে থাকা মিষ্টিতে বালি দেয়, এমনকী কিশোর-কিশোরীরা যখন লুকিয়ে প্রেম করে তখন তাদের মাঝেও ব্যাঘাত ঘটায়।
একের পর এক যখন ঘটনা ঘটেই চলছে তখন হাসেমের স্ত্রী তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ডাক্তার, কবিরাজ, ভণ্ড পিরসহ নানারকম চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হাসু পাগল বিভিন্ন কৌশলে সবাইকে তাড়িয়ে দেয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘হিসাবের পাগল’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহরিয়ার সুমন। এতে হাসেম চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঊর্মিলা শ্রাবন্তী করকে।
এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এলিনা শাম্মি, হান্নান শেলী, তারিক স্বপন, পারভেজ সুমন, বাদল শিকদার, অপূর্ব আমিন, লিজা খানম, সিমানা শিলা, উত্তম তরফদারসহ অনেকে।
সম্প্রতি সাত পর্বের এ ধারাবাহিক নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে নাটকটি প্রচার হবে।