ঢাকাMonday , 5 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাম্পের ট্রফি বার্সেলোনার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লা লিগার মৌসুম শুরুর আগে প্রতি বছর আগস্টে জুয়ান গাম্পের ট্রফি টুর্নামেন্ট আয়োজন করা হয়। বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পের নাম অনুসারে এ প্রতিযোগীতার আয়োজন করে বার্সেলোনা।
১৯৬৬ সালে এ প্রতিযোগীতার প্রথম আসর অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ম্যাচ হয় মোট চারটি। দুটি সেমিফাইনাল। একটি তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।
গতকাল ন্যু ক্যাম্পে গ্যাম্পের ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও আর্সেনাল। ২-১ গোলের জয়ে গ্যাম্পের ট্রফি নিজেদের করে নিয়েছেন কাতালানরা।
প্রতিযোগীতার ৫৪ আসরে সবথেকে বেশি শিরোপা জিতেছেন লিওনেল মেসি। গতকাল আর্সেনালের বিপক্ষে তাকে ছাড়া মাঠে নেমেছিল সুয়ারেজ-গ্রিজম্যানরা। জয় পেতে বার্সেলোনার অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত।
ম্যাচের ৩৬ মিনিটে আউবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬৯ মিনিটে মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে কাতালানদের হয়ে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। তাতেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ৫৪ আসরে বার্সেলোনা গ্যাম্পের ট্রফি জিতেছে ৪২টি।