ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইব্রেকারে মিলানকে হারাল ম্যানইউ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টাইব্রেকারে এসি মিলানকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।
কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে এগিয়ে নেন ম্যানইউকে। অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ম্যাচের ২৬ মিনিটে মিলানের স্যুসো গোল করে ম্যাচে সমতা ফেরান। তাতে সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ম্যানইউর ভিক্টোর লিন্ডেলফ আত্মঘাতি গোল করে এসি মিলানকে এগিয়ে দেন। আর ৭২ মিনিটের মাথায় জেসে লিনগার্ড গোল করে ম্যাচে আবার সমতা ফেরান। এই সমতা নিয়েই খেলা শেষ হয়।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে উভয় দল শ্যুট আউটে সমানতালে এগিয়ে চলে। ম্যানইউ ও এসি মিলান টানা চারটি শটেই গোল করে। কিন্তু পঞ্চম শটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এ সময় পেনাল্টি মিস করেন মিলানের দানিয়েল মালদিনি। আর ম্যানইউর দানিয়েল জেমস গোল করে জয় নিশ্চিত করেন।