স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ডিএফএল সুপার কাপের শিরোপা জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান বুন্দেসলিগা শুরুর আগে এমন জয় ক্লাবটির আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিবে।
বরুসিয়ার এমন জয়ে নায়ক উইঙ্গার জ্যাডন সানচো। তিনি একটি গোলে সহায়তা করার পাশাপাশি নিজেও একটি গোল করেছেন।
এই ম্যাচে বায়ার্ন মিউনিখ বিদায় নেওয়া ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেনের অভাব বেশ অনুভব করেছে।
শনিবার রাতে ম্যাচের ১৫ মিনিটেই লাল কার্ড পাওয়ার উপক্রম হয়েছিল বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারের। এ সময় বেশ খানিকটা সামনে দৌড়ে এসে পাকো আলকাসেরকে রুখতে ডাইভ দেন। এ সময় আলকাসের ন্যয়ারকে ফাঁকি দিয়ে বল পেছনে দিলেও গোল করতে ব্যর্থ হন।
৪৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় বরুসিয়া। এ সময় গোল করে পাকো আলকাসের। তাকে গোলে সহায়তা করেন সানচো। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বরুসিয়া। বিরতির পর ৬৯ মিনিটে সানচো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। অবশ্য জয়ের জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি বরুসিয়ার।

