ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাজা-স্মিথের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৭৪ রানে অলআউট হয়।
তাতে ৯০ রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ৩১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান তোলার পর আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৩৪ রানে লিড নিয়ে হোটেলে ফিরে অস্ট্রেলিয়া দল।
ক্রিজে আছেন স্টিভেন স্মিথ ৪৬ রান নিয়ে। তার সঙ্গে ২১ রান নিয়ে আছেন ত্রাভিস হেড। ৪০ রান করে আউট হয়েছেন উসমান খাজা। ডেভিড ওয়ার্নার ৮ ও ক্যামেরন ব্যানক্রফট ৭ রান করে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার এই তিনটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ড ব্রড, মঈন আলী ও বেন স্টোকস।
তার আগে ৪ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড বাংলাদেশ সময় শনিবার বিকেলে তৃতীয় দিনে ব্যাট করতে নামে। জো বার্নস ১২৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ৩৮ রান নিয়ে অপরাজিত ছিলেন বেন স্টোকস। তৃতীয় দিনে তারা দুজন দলীয় সংগ্রহে ১৫ রান যোগ করতে পারেন। ২৮২ রানের মাথায় বেন স্টোকস ফিরে যান ৫০ করে। বার্নসও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৯৬ রানের মাথায় তিনিও ফিরে যান। ৩১২ বল খেলে ১৭ চারে ১৩৩ রান করে যান তিনি।
এরপর ৩০০ রানের মাথায় মঈন আলী ও জনি বেয়ারস্টো ফিরে যান। সেখান থেকে ক্রিস ওকস ও স্টুয়ার্ড ব্রড ৬৫ রানের জুটি গড়েন। ৩৬৫ রানের মাথায় ব্রড ফিরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ২৯টি রান। ৩৭৪ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন জেমস অ্যান্ডারসন (৩)। ওকস অপরাজিত থাকেন ৩৭ রানে।
বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও নাথান লায়ন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন জেমস প্যাটিনসন ও পিটার সিডল।