ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপুর সঙ্গে মডেল হলেন তানভীর

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন অপু বিশ্বাস। এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞানচিত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যুক্ত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘ফ্যাশন ওয়ার্ল্ড’-এর মডেল হলেন এই অভিনেত্রী।
সম্প্রতি নারায়ণগঞ্জের ফ্যাশন ওয়ার্ল্ডের ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। এতে তার সঙ্গে অংশ নিয়েছেন মডেল-অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। কোরিওগ্রাফি করেছেন গৌতম সাহা। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন আনোয়ার হোসেন ইনাম।
অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।