ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন অক্ষয় কুমার। একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কেসরি বক্স অফিসে প্রায় দেড় শ কোটি রুপি আয় করেছে।
এদিকে অক্ষয়ের রাউডি রাঠোর সিনেমার সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতা। আর বক্স অফিসে ধারাবাহিক এই সাফল্যে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার। রাউডি রাঠোর সিনেমার সিক্যুয়েলে অভিনয়ে জন্য দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন তিনি। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে সূত্রটি সংবাদমাধ্যমটিতে বলেন, ‘অক্ষয় যখন রাউডি রাঠোর সিনেমায় কাজ করেছেন তখন তিনি ২৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু ওটি ছিল ২০১২ সাল। এখন তিনি ৫৪ কোটি রুপি পারশ্রমিক দাবি করেছেন এবং তা পাচ্ছেনও।’
সূত্রটি আরো বলেন, ‘রাউডি রাঠোর সিনেমাটি প্রযোজনা করেন সঞ্জয় লীলা বানসালি এবং পরিচালনা করেন প্রভুদেবা। গত বছর বানসালি পরিচালিত পদ্মাবত সিনেমার সঙ্গে একই দিনে অক্ষয়ের প্যাডম্যান সিনেমাটির মুক্তির কথা থাকলেও তা পরিবর্তন করেন এই অভিনেতা। সেই সময় মজা করে বানসালিকে রাউডি রাঠোর সিনেমার সিক্যুয়েল নির্মাণের কথা বলেন অক্ষয়। এখন সিনেমাটির সিক্যুয়েল তৈরি হচ্ছে এবং নির্মাতাদের বুঝতে বাকি নেই এজন্য অক্ষয়কে দ্বিগুণ পারিশ্রমিক দিতে হবে।’
কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ম্যাগাজিনটির জরিপে, ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ৬৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন অক্ষয়। শীর্ষ ১০০ তারকার এই তালিকায় ৩৩তম স্থানে রয়েছেন অক্ষয়।
মুক্তির অপেক্ষায় অক্ষয়ের পরবর্তী সিনেমা মিশন মঙ্গল। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া হাউসফুল ফোর, গুড নিউজ, লক্ষ্মী বোম্ব, সূর্যবংশী, বচ্চন পান্ডে সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে।