ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসজি ছেড়ে সাও পাওলোতে আলভেজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্বদেশি তারকা নেইমার ও এডিনসন কাভানিদের ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন দানি আলভেজ। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছেন তিনি।
চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত সাও পাওলোতে থাকবেন আলভেজ। বার্সেলোনার প্রাক্তন এ তারকাকে দলে ভেড়ানোর কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে সাও পাওলো।
আলভেজকে দলে নেওয়া প্রসঙ্গে সাও পাওলো সভাপতি কার্লোস অগাস্ত দে বারোস ই সিলভা বলেন, ‘সাও পাওলোর ভালোর জন্য ম্যানেজমেন্ট যেমনটা চায়, দানি আলভেজ ঠিক তেমনই একজন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় খেলোয়াড় সে। পেশাদারিত্ব, দৃঢ়তা এবং শিরোপা জয়ের প্রবল আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে।’
১৭ বছর পর আবারও ব্রাজিলে ফিরলেন আলভেজ। ২০০২ সালে বাহিয়া থেকে স্প্যানিশ লা লিগার ক্লাব সেভিয়াতে যোগ দেন তিনি। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে যোগ দিলেন ৩৬ বছর বয়সী এ ডিফেন্ডার।
২০২২ সালের কাতার বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলে ফেরেছেন আলভেজ। গত জুলাইয়ে দেশের মাটিতে ব্রাজিলকে কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন আলভেজ। ক্যারিয়ারে সব মিলিয়ে ৪০ শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন তিনি।