স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো চার বছর বাকি। তারপরও ন্যু ক্যাম্প ছেড়ে জেনিত সেইন্ট পিটার্সবার্গে যোগ দিয়েছেন তিনি। ৪০ মিলিয়ন ইউরোতে তাকে দলে টেনেছে রাশিয়ান ক্লাবটি।
অবশ্য আরো ৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত গুণতে হবে জেনিতকে।
২২ বছর বয়সী ম্যালকম গেল মৌসুমে বার্সেলোনার হয়ে ২৪টি ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৪টি। গেল বছরই তিনি বোর্ডেয়াক্স থেকে স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন।
মঙ্গলবার জেনিতের ডিরেক্টর জাভিয়ের রিবালটা বার্সেলোনায় এসেছিলেন ম্যালকমের চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে। আজ শুক্রবার বার্সেলোনা ম্যালকমকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়েছে। আজই ব্রাজিলিয়ান উইঙ্গার রাশিয়ায় যাবেন। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

