জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটি শুরু হবে আগামীকাল ৪ আগস্ট থেকে। ছুটি শেষ হবে ১৩ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।
রহিমা কানিজ বলেন, আগামী ১৪ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। অর্থাৎ ঈদের পরে একদিন ছুটি পাবেন তারা। সিন্ডিকেট থেকে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ২৯ জুলাই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও ছুটি সংক্রান্ত তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ থেকে ১৩ আগস্ট ক্লাস এবং ৬ থেকে ১৩ আগস্ট অফিস বন্ধ থাকবে। এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট এবং জন্মাষ্টমী উপলক্ষে ২৩ আগস্ট ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

