ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভক্তদের ভালোবাসায় সিক্ত আল্লু অর্জুন

Link Copied!

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আরিয়া, রেস গুরাম, সন অব সত্যমূর্তি, সারাইনাড়ু’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। পুরো ভারতজুড়েই রয়েছে তার খ্যাতি।
সম্প্রতি উত্তর প্রদেশের কাকিনাড়াতে গিয়েছেন আল্লু। তার এএ১৯ সিনেমার শুটিংয়ের প্রয়োজনে সেখানে গিয়েছেন তিনি। সেখানে পৌঁছানোর পর স্থানীয় ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এ অভিনেতা। ভক্তরা ফুল ছিটিয়ে, ব্যানার হাতে তাকে শুভেচ্ছা জানান। আল্লুও ভক্তদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এএ১৯ সিনেমাটি পরিচালনা করছেন ত্রিবিক্রম। এতে আরো অভিনয় করছেন পূজা হেগড়ে, টাবু, নিবেতা পেতুরাজ, সত্যরাজ প্রমুখ। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।